গুলশানে বহুতল ভবনে আগুন


গুলশানে বহুতল ভবনে আগুন


অনলাইন ডেস্কঃ রাজধানীর গুলশানে বৃহস্পতিবার সকালে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল ৮টা ২৫ মিনিটে গুলশানের ১৩৮ নম্বর রোডের ছয়তলা ভবনের পাঁচতলায় একটি প্লাস্টিকের কোম্পানির অফিসে আগুন লাগে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত আতাউর রহমান জানান, ফায়ার সার্ভিস কর্মীরা ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছে। বিস্তারিত তথ্য এখনও হাতে পাননি বলে তিনি জানান।

Post a Comment

Previous Post Next Post