বন্যার্তদের মাঝে যুক্তরাষ্ট্র প্রবাসীদের ত্রাণ বিতরণ

বন্যার্তদের মাঝে যুক্তরাষ্ট্র প্রবাসীদের ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে আমেরিকায় বসবাসরত কুলাউড়ার প্রবাসীরা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত কুলাউড়াবাসীর সংগঠন কুলাউড়া বাংলাদেশি এসোসিয়েশন ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি শুক্রবার উপজেলার কুলাউড়া পৌরসভা, জয়চন্ডী ও ভূকশিমইলে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, সংলাপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শিপার উদ্দিন আহমদ, কুলাউড়া বাংলাদেশি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বাবু গৌরা দেসহ বিভিন্ন জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন স্থানে এক হাজার দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post