“চাতলা সেতু” রক্ষার দাবীতে জাতীয় প্রেসক্লাব এর সম্মুখে ঢাকাস্থ বসবাসকারী ন’মৌজা বাসীর মানবন্ধন

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১১ নং শরীফপুর ইউনিয়নের “চাতলা সেতু রক্ষার দাবীতে” শুক্রবার বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাব (ঢাকা) এর সম্মুখে ঢাকাস্থ বসবাসকারী ন’মৌজাবাসী মানবন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তরা বলেন, কুলাউড়া উপজেলার ১১ নং শরীফপুর ইউনিয়ন একটি প্রবাসী অধ্যুষিত অঞ্চল। এ ইউনিয়নের প্রধান সড়কটি ন’মৌজা এলাকার উপর দিয়ে মৌলভীবাজার-শমসেরনগর-শরীফপুর (চাতলাপুর স্হলবন্দর) হয়ে ভারতের উত্তর ত্রিপুরা কৈলাশহর গিয়ে মিশেছে। সেটি এই অঞ্চলের প্রধান সংযোগ সড়ক।

বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের সেভেন-সিস্টার এ পন্য পরিবহন ও যোগাযোগের অন্যতম একটি সড়ক।

আরও বলা হয়, এই সড়কটি দাঁড়িয়ে আছে যে সেতুটির উপর তার’ই নাম চাতলা সেতু, যা বিগত ২০০৫ইং সনে উদ্ভোধন করা হয়।

ভারতের সাথে বাৎসরিক প্রায় হাজার কোটি টাকার আমদানি-রপ্তানি বাণিজ্যের সুবিধা ছাড়াও এই অঞ্চলের ন’মৌজা (নয়টি গ্রাম) এর প্রায় ৬০ হাজার মানুষের প্রত্যহিক জীবন প্রবাহ এই সেতুর উপর সম্পূর্ণ নির্ভরশীল।

উল্লেখ্য যে, ন’মৌজা তিন দিক থেকেই ভারত বেষ্টিত এবং বাংলাদেশের সাথে সংযোগ স্থাপনের একমাত্র অবলম্বন এই চাতলা সেতু। সেতুটি উদ্ভোধনের পর থেকেই ন’মৌজাবাসী আনন্দে ভাসছিল এবং সত্যিকারের স্বাধীনতা ভোগ করে আসছিল। এই কারনে গত কয়েক বছরে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-দীক্ষা, কর্মসংস্থান, মানুষের জীবন মানের উন্নয়নসহ ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে এই এলাকার বাসিন্দারা।

মানবন্ধনে ন’মৌজা বাসীরা বলেন, কিছু অসাধু বালু ব্যবসায়ী দীর্ঘদীন ধরে ব্রীজের নিচের বালু উত্তোলনের কারনে ব্রীজ এখন হুমকির মুখে, যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

যদিও পানি উন্নয়ন বোর্ডের পক্ষথেকে সাময়িক ভাবে ব্রীজের নিচে বালুর বস্তা দিয়ে ব্রীজ রক্ষার জন্য চেষ্টা করা হয়েছে।

মানবন্ধনে ন’মৌজাবাসীরা সংলিষ্ট মন্ত্রনালয় ও কর্তৃপক্ষেরর কাছে দাবী রাখেন, কর্তৃপক্ষ যেন খুব দ্রুত স্হায়ীভাবে ব্রিজের নিচে বল্ক দিয়ে ব্রীজ রক্ষার ব্যবস্থা করেন।

Post a Comment

Previous Post Next Post