সম্পর্কের ইতি টানছেন তাহসান-মিথিলা

সম্পর্কের ইতি টানছেন তাহসান-মিথিলা
বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, জনপ্রিয় তারকা জুটি তাহসান-মিথিলা তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়েছেন। এটাকে গুঞ্জন বা গসিপ যাই বলি না কেন, ইস্যুটা কিন্তু নতুন নয়। তবে এবার ঘটনা সত্যিই বিচ্ছেদে রুপ নিতে যাচ্ছে। তাহসান ও মিথিলা একসঙ্গে থাকছেন না কয়েক মাস ধরে। এবার বিচ্ছেদের সত্যতার কথা স্বিকার করে নিলেন দুজনই। এ বিষয়ে দুপুরে তাহসাথের সাথে কথা হয় একটি গণমাধ্যমের সাথে। সেই গণমাধ্যম তাদের সংবাদে প্রচার করে এবং নিশ্চিত করে তাহসান-মিথিলার বিচ্ছেদের খবর। তাদের খবরে প্রকাশ, খুব শিগগিরই তাদের ডিভোর্স এর আনুষ্ঠানিকতা শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে তাহসান ও মিথিলা একই সুরে বলেন, আমরা একসঙ্গে ঘোষনা দিচ্ছি যে খুব শিগগিরই আনুষ্ঠানিক ডিভোর্সে যাচ্ছি আমরা। গত কয়েকমাস ধরেই আমরা বিষয়টি নিয়ে ভাবছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম কোন চাপে না থেকে আলাদা আলাদা থাকার। আমরা জানি আমাদের এই সিদ্ধান্তে অনেকে ব্যাথিত হবেন। সে জন্য দুঃখ প্রকাশ করছি। এ বিষয়ে তাহসান-মিথিলা আরো বলেন, আমরা সব সময়ই আমাদের সম্পর্কটা ভালোবাসা ও নীতিবোধের মধ্যে রেখেছিলাম। আশা করবো এই সিদ্ধান্তের পরও সেটা অব্যহত থাকবে। আমাদের এই কঠিন সময়ে আমাদের ভক্তরা আমাদের সাথে থাকবেন বলেই বিশ্বাস করি আমরা।

Post a Comment

Previous Post Next Post