স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়ন থেকে আব্দুল করিম মধু (২৯) নামক এক ডাকাত আটক করেছে পুলিশ।
সে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম জালালাবাদ এলাকার আহমদ আলীর ছেলে।
২১
জুলাই (শুক্রবার) মধুকে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়। এসময় সে ১৬৪
ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিলে আদালত তাকে জেলহাজতে প্রেরনের
নির্দেশ দেন।
কুলাউড়া
থানার এএসআই মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (২০ জুলাই) রাতে
অভিযান চালিয়ে উপজেলার ব্রাহ্মণবাজার এলাকার পশ্চিম জালালাবাদ এলাকায় তার
নিজ বাড়ি থেকে মধুকে আটক করা হয়।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষণ রায় বলেন, মধুকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
