অনলাইন ডেস্কঃ জঙ্গি আস্তানা সন্দেহে মেহেরপুরের গাংনী উপজেলার বামনদী বাজার এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। আজ ২২ জুলাই বেলা সাড়ে ১০টার দিক থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। মেহেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির মালিকের নাম মেশকাত। বাড়িটি ভাড়া দিয়ে তিনি পরিবার নিয়ে অন্য জায়গায় থাকেন। এই বাড়ির দোতলায় যারা ভাড়া থাকে তাদেরই ‘জঙ্গি’ হিসেবে সন্দেহ করা হচ্ছে। নিচতলায় অবস্থান করা দুটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
মেহেরপুরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
প্রকাশে »বিডি মেইল ডেস্ক
- প্রকাশকাল »
0
