গরু নিয়ে প্রতিবাদ : বিজেপি ছাড়লো ৫ হাজার কর্মী

গরু নিয়ে প্রতিবাদ : বিজেপি ছাড়লো ৫ হাজার কর্মী
অনলাইন ডেস্কঃ ভারতের মেঘালয় রাজ্যে কেন্দ্রের গবাদি পশু কেনা-বেচা সংক্রান্ত নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দল ছেড়েছে অন্তত ৫ হাজার বিজেপি কর্মী।

দলত্যাগী এক সাবেক বিজেপি নেতা জানান, কেন্দ্রের এই নিষেধাজ্ঞা জারি হয়েছে আসলে ‘আদিবাসী ও অন্যান্য জনসমষ্টি যারা গরুর গোশত খায় তাদের বিপদে ফেলার উদ্দেশে’।

মেঘালয় রাজ্য বিজেপির নেতা ভিপি জন অ্যান্টনিয়াসও একই সুরে বলেছেন, ‘আমরা কোনোভাবেই আমাদের খাদ্যাভ্যাস বদলাতে পারব না’।

প্রসঙ্গত, পশু বাজারে গবাদি পশু হত্যার উদ্দেশে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রকাশ হওয়ার পর দেশের নানা প্রান্ত থেকে তুমুল প্রতিক্রিয়া আসতে শুরু করে।  

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন চিঠি লিখে প্রধামন্ত্রীকে জানান যে, এই নিষেধাজ্ঞার বিষয়ে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে।  

পাশাপাশি পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর বিরোধিতা করেছেন। কিন্তু পদ্ম শিবির থেকে একেবারে ৫ হাজার কর্মীর পদত্যাগের খবর নিশ্চিতভাবেই ভিন্ন মাত্রা যোগ করেছে গোটা ঘটনায়। তবে এবিষয়ে এখনও বিজেপি কেন্দ্রীয় স্তর থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস ও স্ক্রল ইন

Post a Comment

Previous Post Next Post