ইন্টারনেটে ঝড় তুলেছে ক্যাটরিনার 'ঘুমন্ত' ছবি

ইন্টারনেটে ঝড় তুলেছে ক্যাটরিনার 'ঘুমন্ত' ছবি
বিনোদন ডেস্কঃ যেদিন থেকে বলিউডের ছবিতে পা রেখেছেন ক্যাটরিনা, তখন থেকেই তার রূপের ছটায় মুগ্ধ প্রায় সয়াই। এখন তাও একটু অভিনয় করতে পারেন, প্রথমদিকে আইটেমও ঠিক ভাবে নাচতে পারতেন না এই অভিনেত্রী। অনেক পরিশ্রম করে তবেই কিন্তু প্রথম সারির নায়িকাদের তালিকায় এসেছেন তিনি।  

কিন্তু এই কয়েক বছরে দর্শক থেকে সমালোচক, সবাই তার সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ থেকেছেন সব সময়ই। ক্যাটরিনাকে বিভিন্ন সময় নানা রূপে, নানা রকম সাজসজ্জায় দেখা গেছে। কিন্তু সব ক্ষেত্রেই তিনি ছিলেন অনন্য সুন্দরী।  

সম্প্রতি ইনস্টাগ্রামে ক্যাটরিনা পোস্ট করেছেন দু’টি ছবি এবং দু’টিই যথারীতি ভাইরাল। একটিতে তাকে দেখা যাচ্ছে হলুদ ব্ল্যাঙ্কেটে মোড়া, সদ্য ঘুম ভাঙা মুখ। অবশ্যই মেকআপ ছাড়া মুখের ছবি। আর অন্যটিতে তিনি জিমে। সেখানেও মেকআপের ছিঁটেফোঁটা নেই।  

ক্যাটরিনার এই নো মেকআপ গ্ল্যামার দেখে স্বাভাবিক ভাবেই নতুন করে উৎফুল্ল তার ভক্তরা। দু’টি ছবিতেই প্রায় পাঁচ লক্ষ লাইক পড়েছে।

Post a Comment

Previous Post Next Post