অনলাইন ডেস্কঃসোমবার সৌদি আরব দেশটির স্থানীয় আল জাজিরা অফিস বন্ধ করে দিয়েছে। কাতারের সাথে সকল ধরণের সম্পর্ক ছিন্ন করার প্রেক্ষিতে এবার কাতারভিত্তিক প্রভাবশালী এ সংবাদ মাধ্যমের স্থানীয় অফিসও বন্ধ করে দিল সৌদি আরব।
এর আগে সন্ত্রাসবাদের সহযোগিতার অভিযোগে সৌদি আরব সহ পাঁচটি আরব দেশ কাতারের সাথে সকল ধরণের সম্পর্ক ছিন্ন করেছে। সৌদি আরব অভিযোগ করেছে, আল জাজিরা সন্ত্রাসবাদ প্রচারের সাথে যুক্ত।
সৌদি সংবাদ মাধ্যম এসপিএ জানাচ্ছে, আল জাজিরা চ্যানেল মুসলিম ব্রাদারহুড, আইএস এবং আল-কায়দা সহ এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্টকারী একাধিক সন্ত্রাসী ও চরমপন্থী গোষ্ঠীর আদর্শ প্রচার করে তাদের সহযোগিতা করে।
এর আগে গত মাসে মিশর, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত আল জাজিরা টেলিভিশনের মূল ওয়েবসাইটসহ ২১ টি ওয়েবসাইটে নিষিদ্ধ করে।
আল জাজিরার কার্যক্রম বন্ধ করল সৌদি সরকার
প্রকাশে »বিডি মেইল ডেস্ক
- প্রকাশকাল »
0
