স্পোর্টস ডেস্কঃ হাশিম আমলার সেঞ্চুরি ও ইমরান তাহিরের বোলিং নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
এর
আগে আমলা ও ডু প্লেসিসের জুটিতে র্যাংকিংয়ের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা
প্রথম ইনিংসে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৯ রান সংগ্রহ করে।
এ
ম্যাচে ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি তুলে নিয়েছেন আমলা। ১১২ বলে সেঞ্চুরি
পূরণ করেছেন তিনি। সবচেয়ে কম ইনিংসে (১৫১) ২৫ সেঞ্চুরির মালিক হয়েছেন তিনি।
এর আগে ১৬২ ইনিংসে ২৫ সেঞ্চুরির রেকর্ড ছিল কোহলির।
জবাবে
ব্যাটিংয়ে নেমে মাত্র ২০৩ রান তুলতেই লঙ্কানদের ইনিংস গুটিয়ে যায়।
লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন উপুল তারাঙ্গা। আর দক্ষিণ আফ্রিকার হয়ে
সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন ইমরান তাহির। মরিস নিয়েছেন দুটি উইেকেট।
