এবার নতুন বিতর্কে জড়ালেন শুভশ্রী

এবার নতুন বিতর্কে জড়ালেন শুভশ্রী
বিনোদন ডেস্কঃ সময়টা ভালো যাচ্ছে না টলিউড অভিনেত্রী শুভশ্রীর। এমনিতেই তার নতুন ছবি ‘আমার আপনজন’ কোন প্রভাব ফেলতে পারেনি বক্সঅফিসে, তার ওপর ব্যক্তিগত সম্পর্কের জেরে বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন তিনি।  

সম্প্রতি বিচ্ছেদ হয়েছে প্রেমিক রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর। তার জেরে শুভশ্রীর আত্মহত্যা করতে যাওয়ার খবরে সরগরম হয়ে ওঠে টলিউড। পরে অবশ্য সে কথা অস্বীকার করেন অভিনেত্রী। কিন্তু রাজ যে শুভশ্রীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন সেটি নিশ্চিত। এবার নয়া বিতর্কে উঠে এল তার নাম। সোশ্যাল সাইটে নিজের ছবি পোস্ট করে বিপাকে পড়লেন শুভশ্রী।

জানা গেছে, বাজে সময়ের হাত থেকে মুক্তি পেতে বাড়িতে পুরোহিত ডেকে পূজা করান এই অভিনেত্রী। শুক্রবার সেই পূজা করিয়েছিলেন তিনি। চোখ বুজে করজোড়ে বসে আছেন সেই পূজাতে, এমন একটি ছবি পোস্ট করেন তিনি। আর এই ছবি পোস্ট করার পরেই কড়া নিন্দার মুখে পড়েন তিনি। কারণ সবকিছু ঠিকঠাক থাকলেও পায়ের জুতাটা খুলতে ভুলে যান তিনি।  

এরপরই জুতা পরে পূজা? জুতা পরে এ কোন পূজায় শামিল তিনি? তার ফেইসবুক পেজ ভরে গেছে এরকম কমেন্টসে। তবে সেইসব কোন প্রশ্নেরই উত্তর দেননি শুভশ্রী।

Post a Comment

Previous Post Next Post