ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
অনলাইন ডেস্কঃ ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকায় নির্মাণাধীন বাসায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেন্টু (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের চরটেপুরাকান্দি গ্রামের আব্দুল হকের ছেলে।

নির্মাণাধীন বাড়ির মালিক পান্নু কড়ি জানান, শনিবার সকাল ৯টার দিকে নির্মাণাধীন ভবনে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃৃৃষ্ট হন সেন্টু। এই সময় কর্মরত অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ খান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমাদের এক শ্রমিক মারা গেছে। আমরা নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের জন্য প্রশাসনের কাছে আনুরোধ জানিয়েছি।

Post a Comment

Previous Post Next Post