তামিমের পুরো টাকাই উসুল!

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ওপেনার তামিম ইকবালের আজীবনের স্বপ্ন ছিল সামনাসামনি প্রিয় খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদোকে দেখা আর গ্যালারি থেকে বসে প্রিয় ফুটবল দল রিয়াল মাদ্রিদের খেলা দেখা। শনিবার রাতে কার্ডিফে শুধু সে স্বপ্নই পূরণ হলো না তামিমের জন্য, বরং যা দেখলেন তা বোধহয় বাকি জীবনভর তৃপ্তিভরে স্মরণ করার মত একটি অভিজ্ঞতা হয়েই রইল। তামিম শুধু সামনাসামনি রোনালদোর খেলাই দেখেননি, বরং তাকে দেখেছেন দুই-দুইটি গোল করে ম্যাচের নায়ক হয়ে যেতে, এবং রিয়াল মাদ্রিদকে ইতিহাসের প্রথম দল হিসাবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে পরপর দুই মৌসুমে শিরোপা জিততে।

Post a Comment

Previous Post Next Post