ব্রাহ্মণবাড়িয়ায় চাচাতো ভাইকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় চাচাতো ভাইকে হত্যা
অনলাইন ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে সবুজ মিয়া (২৮) নামে এক ব্যাক্তিকে গলা টিপে হত্যা করেছে তার চাচাতো ভাই দারু মিয়া। নিহত সবুজ একই গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সবুজ।

ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জিয়াউল হক জানান, গত বৃহস্পতিবার বিকেলে শিশুদের মধ্যে ঝগড়া কেন্দ্র করে চাঁন্দপুর গ্রামের কাদের মিয়ার ছেলে দারু মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই সবুজ মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে দারু মিয়া সজোরে সবুজের গলা টিপে ধরেন।

এতে সবুজ মারাত্মকভাবে জখম হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মৃত্যু হয় সবুজের।

আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন তরফদার বলেন, এ ঘটনায় নিহত সবুজের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Post a Comment

Previous Post Next Post