কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
অনলাইন ডেস্কঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ ঠোস গ্রামে ফ্রিজ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিবুল হাসান শুভ (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে নিজ বাড়িতে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।  

মৃত সাকিবুল বিদ্যাবাগিশ ঠোস গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের মেঝেতে খেলা করার সময় পরিবারের সদস্যদের অগোচরে ফ্রিজের সংযোগ বোর্ডে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় শিশু সাকিবুল। এ সময় তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Post a Comment

Previous Post Next Post