স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশই হলো আফগানিস্তান।
সিরিজের শেষ ম্যাচে আফগানদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ সম্পন্ন করল ক্যারিবিয়ানরা।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে শুরু হওয়া ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ব্যাটিংয়ে মারলন স্যামুয়েলসের ক্যারিয়ার-সেরা ইনিংসের ওপর ভর করে ৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে ব্যাটিংয়ে নেমে ক্যারিবিয়ান বোলারদের দাপটের মুখে ১৪৬ রানেই আটকে যায় আফগানিস্তানের ইনিংস। আফগানদের হয়ে নূর আলি জাদরান ৩৫, মোহাম্মদ নবী ৩৮ এবং শফিকুল্লাহ করেন ২৫ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেসরিক উইলিয়ামস সর্বোচ্চ তিনটি উইকেট নেন। একটি করে উইকেট নেন জেরোমি টেলর, স্যা্মুয়েল বদ্রি ও রবম্যান পাওয়েল।
প্রসঙ্গত, আগামী ৯ জুন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান। সিরিজের বাকি দুটি ম্যাচে ১১ ও ১৪ তারিখে মাঠে গড়াবে।
