রাজার মত আতিথেয়তা পেলেন মেসি

রাজার মত আতিথেয়তা পেলেন মেসি
অনলাইন ডেস্কঃ লিওনেল মেসি ফুটবল মাঠে সত্যি সত্যিই রাজার মতো বিচরণ করেন। তবে এবার বাস্তবে তাঁর সঙ্গে রাজার মতো আচরণ করা হল। এর আগে এভাবে কেউ করছে কি না জানা নেই। জানা যায়, ‘‌ট্যুর এন কিওর’‌ ক্যাম্পেনের দূত হিসেবে মেসি গিয়েছিলেন মিশরে। সেখানে যে আতিথেয়তা পেলেন, তা যেন কল্পনার অতীত। মিশরে পৌঁছনোর পর মেসিকে ১৫টি গাড়ির কনভয় করে হোটেলে নিয়ে যাওয়া হয়। নামী–‌দামি গাড়ি ছাড়াও এই কনভয়ের অংশ ছিল পুলিসের মোটরবাইক। হেপাটাইটিস ‘‌সি’‌ আক্রান্ত রোগীদের জন্য মেডিক্যাল টুরিজম ডেসটিনেশন হয়ে উঠবে মিশর, এর প্রচারেই গিয়েছিলেন তিনি। এই সফরে মেসি নিজের কাজ করার পাশাপাশি পিরামিড দর্শনেও গিয়েছিলেন। মিশরের আতিথেয়তায় আপ্লুত মেসি। এই সফরের একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে মেসিকে দেখে খুশি খুশি মনে হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post