অনলাইন ডেস্কঃ
লিবিয়ার রাজধানী ত্রিপোলীতে বাংলাদেশ দূতাবাস লক্ষ্য করে গুলি চালিয়েছে
দুর্বৃত্তরা। তবে এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাংলাদেশি
রাষ্ট্রদূত মুহাম্মদ মোজাম্মেল হক। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ হামলা
হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
দূতাবাসে
হামলার সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবসের দ্বিতীয় দিনের
অনুষ্ঠান চলছিল। এসময় তিনটি বুলেট দূতাবাসের দেয়ালে লাগে। তবে কারা এই
হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
