চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত ১

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত ১
অনলাইন ডেস্কঃ নগরীর আকবরশাহ থানাধীন কর্নেল হাটের পেছনে রেললাইনে ট্রেনে কাটা পড়ে ফারুক নামের একব্যক্তি নিহত হয়েছে। রবিবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আকবর শাহ থানার এসআই নুরুল আলম জানান, কর্নেল হাটের পেছনে শাহিপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ফারুকের মরদেহ পাওয়া যায়। স্থানীয় লোকজন জানিয়েছেন, ভবঘুরে টাইপের লোক ছিলেন ফারুক। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ফারুকের মরদেহ জিআরপি থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post