স্কোয়াডের বাইরে থাকা ইমরুলেন সেঞ্চুরি

স্কোয়াডের বাইরে থাকা ইমরুলেন সেঞ্চুরি
স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত প্রথম টেস্টের ১৬ সদস্যের দলে নেই বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত ওপেনার ইমরুল কায়েস। ফিটনেস নিয়ে টিম ম্যানেজমেন্ট পুরোপুরি সন্তুষ্ট না হওয়ায় স্কোয়াডে রাখা হয়নি ইমরুলকে। আর এই কারণে খেলায় সুযোগ হয় চট্টগ্রামে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। আর সেখানেই সাউথ জোনের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই টাইগার ওপেনার। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২১০ বলে ১৩৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ইমরুল। প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার ১৫তম এই সেঞ্চুরিতে ছিল ১৮টি চারের মার, ছিল দুইটি ছক্কা। যদিও ফিটনেসের কারণে ইমরুল কায়েসকে আপাতত স্কোয়াডের বাইরের রাখা হলেও দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনায় রাখা হয় তাকে। ফলে ফিটনেস টেস্টে উত্তরে গেলে দ্বিতীয় টেস্টে তিনি যে খেলবেন তা অনেকটা অনুমান করা যায়।

Post a Comment

Previous Post Next Post