যাত্রাবাড়ীতে জুতার কারখানায় আগুন

যাত্রাবাড়ীতে জুতার কারখানায় আগুন
অনলাইন ডেস্কঃ ডেমরা-যাত্রাবাড়ী রোডের সামাদনগরে একটি জুতারা কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। সোমবার দুপুর পৌনে ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

Post a Comment

Previous Post Next Post