বেড়িবাঁধ এলাকায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

বেড়িবাঁধ এলাকায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড
অনলাইন ডেস্কঃ রাজধানীর ইসলামবাগের বেড়িবাঁধ এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটে এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই বাড়িতে প্লাস্টিকের গোডাউনও ছিল বলে আমরা সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের থবর পাওয়া যায়নি।

বিকেল সোয়া ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

Post a Comment

Previous Post Next Post